২০ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল অস্ত্রসহ গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: হত্যা, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ২০ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল(৪৭) কে ১ টি ৭.৬৫ বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন এবং ১ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩০ শে মে) রাত তিনটার দিকে যশোর শহরের মিশনপাড়া এলাকার বিটিএস শখের কুঠির ভবনের নিচ তলায় তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। সে সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের জোগান দাতা এবং যশোর শহর সহ আশপাশ এলাকায় অস্ত্র বেচা-কেনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

গ্রেফতারকৃত বিরুদ্ধে ১ টি হত্যা মামলা, ৬ টি অস্ত্র মামলা, ৪ টি বিস্ফোরক মামলা, চাঁদাবাজি সহ অন্যান্য মামলা ৭ টি, বিশেষ ক্ষমতা আইনের মামলা ১ টি ও ১ টি মাদক সহ সর্বমোট ২০ টি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *