দেশের দুই নারী ক্রিকেটারের দেহে ওমিক্রন শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী যখন করোনাভাইরাস এর নতুন ধরন ওমিক্রন আক্রান্ত নিয়ে বিশ্বনেতাদের ভাবিয়ে তুলেছে। ঠিক তখনই বাংলাদেশ দুই নারী ক্রিকেটারের দেহে নতুন ধরনের মহামারী ভাইরাস ওমিক্রন শনাক্ত হলো।

ওমিক্রনে আক্রান্ত দুইজন বাংলাদেশ দলের নারী ক্রিকেটার। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার স্বাস্থ্যমন্ত্রী জানান, ওমিক্রনে আক্রান্ত হওয়া দুই নারী ক্রিকেটার সুস্থ আছে। তাদের মাঝে মাঝে পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রটৌকল অনুযায়ী তাদের দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দুই নারী ক্রিকেটারের সঙ্গে যারা ছিলেন এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে পরীক্ষার আওতায় আনা হয়েছে। কাদের ও পরীক্ষা-নিরীক্ষা চলছে। সারা দেশে এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য বিভাগকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *