চৌগাছায় সরকারী গাছ বিক্রির অভিযোগ বন বিভাগের কর্মচারীর বিরুদ্ধে

নিউজটি শেয়ার লাইক দিন

চৌগাছায় সরকারী গাছ বিক্রির অভিযোগ বন বিভাগের কর্মচারীর বিরুদ্ধে
চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় সরকারী মূল্যবান বাবলা ও শিশু গাছ স”মিলে বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে দুই বন কর্মচারীর বিরুদ্ধে।

বুধবার (১৩ মে) বিকাল সাড়ে ৩ টা হোসাইনের স” মিলে গাছ বিক্রয়ের সময় সাধারণ জনণন আটক করেন এবং মুসলেকা দিয়ে চলে যায়।

স্থানীয় যুবক রফিকুল ইসলাম জানান, চৌগাছার রোস্তোমপুর গ্রামর রাস্তা পাশে থেকে সরকারী শিশু গাছ ও বাবলা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে পৌরসভাস্থ কুঠিপাড়া মোড় সংলগ্ন হোসাইনের স’মিলে নিয়ে আসেন বনবিভাগের কর্মচারী মিরাজুল ও রিংকু হোসেন। বিষয়টি স্থানীয় লোকজন বুঝতে পারেন। পরবর্তীতে স্থানীয়দের সাথে বনকর্মচারীদের সঙ্গে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তারা তাদের মোটরসাইকেল আটক করে রাখেন। পরবর্তীতে তারা অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দ্রুত শটকে পড়ন।

 

উপজেলা বন কর্মকর্তা ফেরদৌস খান বলেন, ঝড়ে দুই টি গাছ পড়ে গিয়েছিলো। রাস্তা থেকে গাছ দুটো অপসারণের জন্য শ্রমিক খাটানো হয়েছিল। সেই শ্রমিকদের পাওনা টাকা পরিশোধের জন্য গাছের ডাল গুলো স’মিলে বিক্রির জন্য নেয়া হয়েছিল। কিন্তু বকাটে লোকজন তাদেরকে প্রতিবন্ধকতা করায় সেগুলো তারা সেখানে রেখে চলে এসেছে। বিষয়টি উদ্বোধন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *