যশোরে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামের এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। সে  ঝিকরগাছা কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে

বৃহস্পতিবার (২১ই মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন মিমের বাড়ির পাশের বাঁশ বাগান থেকে তার মৃত দেহ টি উদ্ধার করে পুলিশ। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

 

নিহতের মামাতো ভাই মারুফ জানান, মশিউরের দুই ছেলের মধ্যে মীম বড়। তার ২১ দিন বয়সী একটা সহ ২টি কন্যা সন্তান আছে। সে কিছুদিন ইজিবাইক চালালত। কারো সাথে তার শত্রুতা ছিলোনা।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পায় যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নীচের নয়ন ঝিলে একটি মৃতদেহ পড়ে আছে। সাথে সাথে আমি পুলিশের একটি টিম নিয়ে সেখানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানা গেছে সে মাদকাসক্ত ও নিজেও মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিল। মাদক সংক্রান্ত বিষয়ে তাকে হত্যা করা হতে পারে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *