চৌগাছায় নিখোঁজের একদিন পরে দর্জির মরা দেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বাড়ি থেকে বের হওয়ার একদিন পরে কাজল কুমার ঘোষ (৪৬) নামের এক দর্জির মরা দেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) বিকেল ৩ টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামের কালিমন্দির এলাকার খালের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। কাজল একই গ্রামের মৃত কালিদাস ঘোষের ছেলে। সে নিজ টেইলার্সে দর্জি কাজ করতো।

২২ মে এলাকার মাসুম নামের জনৈক ব্যাক্তি মন্দিরের পাশে তাল কাটার জন্য গাছে উঠে। গাছ থেকে মোবাইলে রিংটন বাজার শব্দ শুনতে পায়। গাছ থেকে নেমে সেখানে গিয়ে মরাদেহ দেখে ডাক চিৎকার দেয়। ডাক চিৎকার শুনে স্থানীয়রা সেখানে উপস্থিত হয়ে চৌগাছা থানা পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

কাজলের স্ত্রী রুপা ঘোষ ও পুলিশ জানায়, কাজল ২১ মে সকাল ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পরে আর বাড়িতে ফিরে আসেনি। মেয়ে কোয়েল ঘোষ ও কথা ঘোষকে সাথে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি। রাতেও বাড়িতে ফিরে আসেনি। পরে এলাকার মানুষের মাধ্যমে খবর জানতে পেরে কাজলের স্ত্রী ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহটি কাজলের বলে শনাক্ত করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, মৃতদেহের সুরতহাল প্রস্তুত হয়েছে। সঠিক কারন নির্নয়ের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *