বেনাপোল সীমান্তে ১২ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর: যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ১২টি স্বর্ণের বারসহ কামরুল হাসান (২০) নামে এক পাচারকারী আটক হয়েছে।

শুক্রবার বিকেল পুটখালী মসজিদবাড়ী বিজিবি চেকপোস্ট থেকে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২কেজি ৩ ৯৫ গ্রাম।স্বর্ণসহ আটক কামরুল হাসান পুটখালী উত্তর পাড়া এলাকার কুদ্দুস আলীর ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহ বলেন, আটককৃত কামরুল আহসান এলাকার চিহ্নিত স্বর্ণ পাচারকারি। শুক্রবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কামরুল হাসান বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পুটখালী সীমান্তে দিকে যাচ্ছে। এসময় পুটখালী মসজিদবাড়ী বিজিবির চেকপোষ্টে বিজিবি সদস্যরা আগে থেকেই ওত পেতে থাকে। কামরুল আহসান বিজিবির চেকপোষ্টে যাওয়া মাত্রই তাকে হেফাজতে নেওয়া হয়। এরপর তার দেহে তল্লাশি করে ১২ টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২কেজি ৩ ৯৫ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *