নিজস্ব প্রতিবেদক: যশোরের চাঁচড়া রুপদিয়া ৫ নং ওয়ার্ডের যুব দলের সভাপতি এনামুল হক ও তার চাচাতো ভাই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মহাসিনের সহযোগিতায় শফিকুল ও শরিফুলের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
সোমবার(২২ই ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী শহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে শহিদুল উল্লেখ করেন,চাঁচড়া রুপদিয়া ৫ নং ওয়ার্ডের যুব দলের সভাপতি এনামুল হক ও তার চাচাতো ভাই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মহাসিনের সহযোগিতায় শফিকুল ও শরিফুল তার বাড়ীঘর ও বাড়ীর সাথে কৃষি জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করছে। এমনকি জমি না ছাড়লে মোট অংকের টাকা দাবি করেন সন্ত্রাসীরা। তাদের দাবিকৃত চাঁদা না দিলে তার পরিবারের জীবন নাশের হুমকি ও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে দীর্ঘদিন ধরে। তিনি জানান আমার পিতা কবলা দলিল মূলে আমাকে এই জমি ক্রয় করে দেন। এবং সেখানে আমার ২তলা বিশিষ্ট বিল্ডিং সহ বাড়ীর সাথে লাগোয়া ৩৯ শতক জমি ক্রয় ভোগ দখল করে আসিছি। ভোগ দখল করা কালে এই জমি (সরকারি ১/১ খতিয়ান কালেক্টরেট নামে আদালতে স্বত্ব প্রচার মামলা করি যাহার মামলা নং৫২৫/২৪ মামলা এখনো চলমান অবস্থায় আছে।
মামলা চলাকালে রুপদিয়ার আব্দুল হাকিমের ছেলে শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম , একই এলাকার আক্কাস আলীর ছেলে ইনামুল হক , ইদ্রিস আলীর ছেলে মহাসীন, , সিরাজ মেম্বার, লোকমানের ছেলে আজিজুল, মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল খালেক, মৃত রিয়াজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও জাকির সহ আরো অজ্ঞাত নামারা আমার জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করে। তারপর আমরা শফিকুল ও শরিফুলের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোটে ১৪৪ ধারা মামলা করি। আদালত উক্ত জমিতে নিষেধাজ্ঞা দেয়। থানা পুলিশ গিয়ে সেখানে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে আসে আসামিদের। পুলিশ চলে আসার পর আসামীরা আমি ও আমার স্ত্রী বাচ্চাসহ মেরে ফেলার হুমকি দেয়। এরপর আমি বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করি। পুলিশ আসামিদের আটক করে। এরপর পুলিশের কাছে মুুচলেকা দিয়ে বাড়িতে এসে আমার বাড়ী ভাংচুর করে ও ১০ লক্ষ টাকা চাদা দাবি করেন। আমি আবারো কোতয়ালী থানায় চাঁদাবাজির মামলা দাখিল করি। যাহা তদন্তনাধীন চলমান রয়েছে। এরপর থেকে আসামী পক্ষ আমাকে ও আমার স্ত্রী বাচ্চা সহ খুন করে মিথ্যা মামলা দিয়ে ভিটা ছাড়া করার হুমকি দিচ্ছে। এমনকি আসামী পক্ষ মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠায়। কিন্তু যে দিন ঘটনা দেখানো হয়েছে, সে দিন আমার পিতাকে নিয়ে যশোর সদর জেনারেল হসপিটালে ভর্তি অবস্থায় ছিলাম। ৬ দিন বাড়িতে আসার পর শুনি আমার নামে মারামারি মামলা হয়েছে। আমাকে ১নং আসামী করেন এ একথা শুনে আমার পিতা স্ট্রোক করেন। অসুস্থ অবস্থায় আমি আদালতে জামিন নিতে গেলে আটক হই। এ খবর শুনে আমার পিতা ব্রেন স্টোক করে মারা যায়। এ দিন পিতার মৃত্যুর ডেট সার্টিফিকেট দিয়ে আদালতে আমি জামিন হই এবং পিতার দাফন সম্পন্ন করি। এরপর তারা আমার জমিতে ধান কাটতে আসে। আমি বাড়ীতে না থাকায়, আমার স্ত্রী কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেন। পররবর্তীতে পুলিশ ফাড়িতে মিটিং এর কথা থাকে। স্ব স্ব কাগজপত্র আনার কথা বলে। কিন্তু তারা হাজির হয়নি এবং তারা অস্বীকার করে। এক পর্যায়ে আমার জমিতে লাঙ্গল দিবে বলে হুমকি দেয় ও আমার পরিবারের মৃত্যুর হুমকি দেয়। তখন বাধ্য হয়ে কোতয়ালী মডেল থানায় জি:ডি করি। সন্ত্রাসীরা এখনো আমাদের হুমকি ধামকি দিচ্ছে। আমরা জীবনের নিরাপত্তা হীনতায় ভুগতেছি। তাছাড়াও আমার বাবার কাছ থেকে তিনটি অলিখিত স্ট্যাম্পে আজিজুল, শরিফুল, সফিকুল টিপ সই নেয়। তাহারা এই স্ট্যাম্প ফেরত দেয় নাই। তারা এই অলিখিত্ষ্ট্যাম্প দ্বারা যে কোন প্রকার ক্ষতি করিতে পারে । এহেন পরিস্থিতিতে আমি ও আমার পারিবার আপনাদের দ্বারে উপস্থিত হয়েছি। সন্ত্রাসীরা বলে আমার বি.এন.পির নেতা পারলে কিছু করে নিস। বি.এন.পি ক্ষমতায় যে দিন আসবে সেই দিন তোর শেষ দিন। শরিফুল একজন মাদক সেবনকারী ও ব্যবসায়ী। তাহারা মাদক দ্রব্য দিয়ে আমাকে যে কোন হয়রানী ও মিথ্যা মামলা দিতে পারে। তাছাড়াও আমার স্ত্রী বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম মোবাইলে ভিডিও করে। তারপার আসামীরা আমার স্ত্রীকে বাড়ী ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিবে বলে হুমকি দেয়। বিষয়টি তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।
বিষয়টি নিয়ে চাঁচড়া রুপদিয়া ৫ নং ওয়ার্ডের যুব দলের সভাপতি এনামুল হকের মুঠোফোন কয়েক দফায় সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদক বলেন, সংগঠনের কোন নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।