ভুয়া এনজিওর প্রকল্প খুলে কয়েক কোটি টাকা আত্মসাৎ 

নিউজটি শেয়ার লাইক দিন

ভুয়া এনজিওর প্রকল্প খুলে কয়েক কোটি টাকা আত্মসাৎ 

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: এনজিওর ভুয়া প্রকল্প খুলে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মুরাদ হোসেন (৩৮) নামে এক প্রতারকের বিরুদ্ধে।

সে মনিরামপুর উপজেলার দুর্গাপুর এলাকার লিয়াকত আলী গাজির ছেলে।

শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে নাজমা খাতুন নামে এক নারী এ অভিযোগ করেন। তিনি মনিরামপুর উপজেলার স্বরূপদা গ্রামের শফিকুজ্জামানের স্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি জানান,২০২৪ সালের জুলাই মাস মনিরামপুর উপজেলায় তার স্বামী মোঃ শফিকুজামানের সাথে প্রতারক মোঃ মুরাদ হোসেনর পরিচয় হয়। সেই সময় তিনি জানান, তিনি ব্রাকের যশোর জেলার সুপারভাইজার ও খুলনা বিভাগের স্বোস্থ্য, স্যানিটেশন ও আবাসন প্রকল্প প্রণোদনা বিভাগের সমন্বয়কারী। দু’জনের মধ্যে সম্পর্ক বৃদ্ধির একপর্যায়ে তিনি আমার স্বামী শফিকুজ্জামানকে স্বোস্থ্য, স্যানিটেশন ও আবাসন প্রকল্প প্রণোদনা প্রকল্পের অফিস সহকারীর চাকরির প্রস্তাব দেন। তার কথা অনুযায়ী আমার স্বামী ৩০ হাজার টাকা বেতনে তার অফিসে চাকরি করেন।  শফিকুজ্জামান প্রকল্পের নীতিমালা অনুযায়ী গ্রাহকদের কাছ থেকে সৌর বিদ্যুৎ: বাবদ ৮০০ টাকা, বাথরুম/টয়লেটঃ ৮০০ টাকা, সাবমারসিবল টিউবওয়েল: ১১,২০০ টাকা, ডিপ টিউবওয়েল: ৭,০০০ টাকা, ঘর বাবদ ১৫,০০০ টাকা করে আদায় করে মুরাদ হোসেনের কাছে দেন।

কিন্তু অন্যান্য প্রকল্প কর্মীরা প্রতিটি প্রকল্পে অতিরিক্ত ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা আদায় করতে থাকেন। আমার স্বামী শফিকুজ্জামান এর প্রতিবাদ করলে কর্মীরা ক্ষুদ্ধ হয়ে মুরাদ হোসেনের পরামর্শে প্রকল্পের নিয়ন্ত্রণ কৌশলে নিজেদের হাতে নিয়ে নেয় এবং ২৫ জন কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে উল্লেখিত প্রকল্পের সংখ্যা বাথরুম ৫০৩ টি, ঘর ১৮৫ টি, সৌর বিদ্যুৎ ৭৮ টি, সাবমাসিবল টিউবওয়েল ৭ টি, ডিপ টিউবওয়েল ৮২ টি সর্বমোট ৮৫৫ টি প্রকল্প বুঝিয়া পাইয়া মুরাদ হোসেন সহ ২৫ জন কর্মী স্ব শরীরে নিজ স্বাক্ষর প্রদান করিয়া আমার স্বামীর নিকট থেকে প্রকল্প বুঝিয়ে নেন মুরাদ। এমনকি মুরাদ প্রকল্পের অর্থ পেতে দেরি হচ্ছে যে কারণে কাজ চালিয়ে নিতে পারছেন। এই মর্ম আমার গয়না গরু ছাগল ও সমিতি থেকে লোন নিয়ে মুরাদকে ১২ লক্ষাধিক টাকা প্রদান করি। গ্রাহকের ও আমার ব্যক্তিগত সহ মোট প্রায় ৪২ লাখ টাকা মুরাদ আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে। আমরা ফোন দিলেও তিনটা ফোন রিসিভ করেন না। তাছাড়া অধিকাংশ সময়ে তার ফোন বন্ধ থাকে। একদিকে আমার ব্যক্তিগত টাকা, অন্যদিকে গ্রাহকের টাকা মুরাদের কাছে থাকায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আমার স্বামীকে হত্যার হুমকি ও বাড়িতে হামলার ভয় ভীতি প্রদান করা হচ্ছে। এই ঘটনায় থানায় ও সেনাকাম্পে অভিযোগ দেওয়া হয়েছে। এমনকি আদালতে মামলাও করা হয়েছে। গত দুই মাস ধরে প্রাণনাশের আশঙ্কায় তিনি নিজ বাড়িতে বসবাস করতে পারছে না। বর্তমানে মুরাদ ও তার সাঙ্গ পাঙ্গের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছি।

 

বিষয়টি নিয়ে প্রকল্পের সুপারভাইজার ও সমন্বয়কারী মুরাদ হোসেনের মুঠোফোনে বারবার সংযোগ দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *