স্টাফ রিপোর্টার: যশোরে পৃথক পৃথক অভিযানে চোরাই একটি ট্রাক ও একটি মোটরসাইকেলসহ চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বেনাপোল থেকে আমদানিকৃত চুরি হওয়া ১টি ট্রাক, ৪৫৮ কেজি FERRO SILICO MANGANESE ,১টি ওজন মাপার যন্ত্র, ১টি বেলচা তিনজনকে আটক করেছেন।
শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই শামীম হোসেন, এসআই শফি আহমেদ রিয়েল, এএসআই রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটি টিম ঢাকা, খুলনা, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃত হলেন, মাদারীপুর জেলা সদরের দক্ষিণ কাউয়াকুড়ি এলাকার শহিদুল চৌকিদারের ছেলে সেলিম চৌকিদার (৩৪), একই এলাকার উত্তর দোয়াসরের মজিবর ঢালীর ছেলে শাহিন(২০) ও খুলনা জেলার খাঞ্জান আলী থানা এলাকার মৃত্যু আব্দুল মান্নানের ছেলে ওবায়দুল হাসান(৩৭)।
অন্যদিকে, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সাদ্দাম হোসেন, এএসআই রইচ আহমেদ, এএসআই সৈয়দ শাহিন ফরহাদের সমন্বয়ে একটি টিম শনিবার বিকালে যশোর উপশহর ঈদগাহ মাঠের সামনে অভিযান চাইলে একটি চোরাই মোটরসাইকেলসহ লিমন হোসেন(২৪) নামে এক চোরকে আটক করতে সক্ষম হয়। সে যশোর সদর উপজেলার বাহাদুরপুর পূর্ব পাড়া এলাকার মৃত মিন্টু মোল্লার ছেলে।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা সবাই ছদ্দবেশী চোর। তাদেরকে রোববার দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে।