বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পায়ুপথ থেকে সোনার বার উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে মেহেদী হাসান (২১) নামে এক যাত্রীর পায়ুপথ থেকে ২৩২ গ্রাম ওজনের দুই পিস সোনার বার উদ্ধার করেছে।

মেহেদী হাসান কুমিল্লা জেলার চানদিনা থানার জোয়াগ গ্রামের বাসিন্দা।

সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরে তার দেহ স্ক্যানিং করে তার পায়ুপথে সোনার বার থাকার বিষয়টি নিশ্চিত হন। পরে তাকে কলা রুটি খাইয়ে মলত্যাগের মাধ্যমে তার পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার করেন। তার পাসপোর্ট নম্বর- BOO272971.

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, তারা গোপন সংবাদে জানতে পারে মেহেদী হাসান নামে একজন পাসপোর্ট যাত্রী সোনার একটি চালান নিয়ে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস হয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্য রাশেদুজজামান ও আফজাল হোসেনসহ একটি টিম সেখানে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে মেহেদী হাসান নামে একজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী তার পায়ুপথে দুই পিস সোনার বার আছে বলে স্বীকার করে। পরে মেহেদীর পায়ুপথ থেকে সোনার বার দুইটি উদ্ধার করা হয়।

বেনাপোল শুল্ক গোয়েন্দার সুপার কামাল হোসেন সোনার বারসহ একজন পাসপোর্ট যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে সোনা পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *