আইন শৃংখলা রক্ষায় বিশেষ ভুমিকা রাখায় এসআই মফিজুলকে সম্মাননা প্রদান

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: আইন শৃংখলা রক্ষায় বিশেষ ভুমিকা রাখায় যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম কে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (২৯শে জানুয়ারি) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে তাকে এই সম্মাননা প্রদান করেন যশোর জেলার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে মনিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ চরমপন্থী সদস্যকে গ্রেফতার এবং অবৈধ অস্ত্র, বোমা তৈরীর ২ কেজি বিস্ফোরক দ্রব্য, সুতলী বোমা উদ্ধারসহ আইন শৃংখলা রক্ষায় বিশেষ ভুমিকা রাখেন এস আই মফিজুল ইসলাম।

সম্মাননা স্বরূপ এসআই মফিজুল ইসলাম পিপিএম কে ক্রেষ্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার।

এ সময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিবিআই ও সিআইডির পুলিশ সুপারসহ জেলার অন্যান্য পুলিশের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

পুরস্কারের পেয়ে এসআই মফিজুল ইসলাম পিপিএম বলেন, যেকোন ভাল কাজের স্বীকৃতি ও পুরস্কার কর্মস্পৃহাকে বৃদ্ধি করে। তাই আমি প্রত্যাশা করি আগামীতে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে আরো বেশি বেশি এ ধারা অব্যাহত থাকবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *