বেনাপোলে ফেনসিডিসহ মাদক কারবারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ৫০ বোতল ফেনসিডিল সহ আকবর আলী (৪২) নামে এক মাদক কারবারী আটক হয়েছে।

সোমবার (২৯ শে জানুয়ারী) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে বেনাপোল বারোপোতা জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশের সদস্যরা।

সে জেলার শার্শা উপজেলার-হরিশ্চন্দ্রপুর গ্রামের ফকির আহমেদের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আকবর আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে এসব মাদকদ্রব্য নিয়ে এসে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো । গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বেনাপোল বারোপোতা জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *