যশোরে ইউপি সদস্যসহ তিনজন ৩৮১ পিস ইয়াবাসহ গ্রেফতার 

নিউজটি শেয়ার লাইক দিন

যশোর প্রতিবেদক: যশোরে একজন ইউপি সদস্য সহ তিনজন ৩৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার  হয়েছে।

সোমবার দিবাগত ২৯শ জানুয়ারী) রাত সাড়ে দশটার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার বাকড়া ইউনিয়নের বড়খলসী এলাকার কচুয়ার বিলে শরিফুল ইসলামের মাছের ঘেরের টং ঘরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন যশোর র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব -৬) এর সদস্যরা।

আটককৃতরা হলেন, যশোর ঝিকরগাছা উপজেলার বাঁকড়া তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত গহর আলী মোড়লের ছেলে শরিফুল ইসলাম (৫৩), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পিছলাপোল গ্রামের মৃত কিতাব আলী মোড়লের ছেলে মিলন হোসেন (৩৫)ও যশোর সদর উপজেলার চুড়ামনকাটি খিতিবদিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আলী হায়দার (৫৮)।

যশোর  র‌্যাব এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে যশোর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা লাইকুজ্জামানকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চলে তাদেরকে ৩৮১ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচাজ কামাল হোসেন ভূঁইয়া।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *