স্টাফ রিপোর্টার: যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের পৃথক দু’টি অভিযানে ৮ কেজি গাঁজা ও একটি চোরাই মোটরসাইকেলসহ তিন জন আটক হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার শার্শা উপজেলার পারুইখুপি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও যশোর উপশহর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও চোরাই মোটরসাইকেল সহ তাদের আটক করেন গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের সদস্যরা।
শনিবার দুপুরে যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেলার শার্শা উপজেলার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে এএসআই রমজান আলীর সমন্বয়ে শার্শার পারুইখুপি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বহিলাপোতা বাবুর মাছের ঘেরের পূর্ব পাশে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৩০) নামে ৮ কেজি গাঁজাসহ আটক করেন। উদ্ধারকৃত এ সব মাদকদ্রব্যের মূল্য ৪ লাখ ৮০ টাকা। সে শার্শা উপজেলার বড় মান্দারতলা নুর মোহাম্মদ সরদারের ছেলে।

অন্যদিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আমিরুল ইসলাম, এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার (৩ই নভেম্বর) রাত ৯:৩০ যশোর কোতয়ালী মডেল থানার উপশহর এলাকায় অভিযান চালিয়ে লিমন হোসেন (২৫) ও হাসান (২৪) নামে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে একটি চোরাই মোটরসাইকেল ও মাষ্টার চাবিসহ গ্রেফতার করেন।
লিমন হোসেন যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার মিন্টুর ছেলে ও হাসান যশোর উপশহর ট্রাক স্ট্যান্ড এর পিছনে বস্তি এলাকার মোশারেফ হোসেনের ছেলে।
বিবিষয়টি নিশ্চিত করে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, তাদের বিরুদ্ধে মাদক ও চুরির মামলা দিয়ে দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে।