বঙ্গবন্ধু টানেলে বাস-প্রাইভেটকার সংঘর্ষ

নিউজটি শেয়ার লাইক দিন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (৩ই নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে টানেলের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে। বর্তমানে টানেলের ভেতর যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সেতু কতৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এ তথ্য নিশ্চিত করে বলেন, একটা দুর্ঘটনা হয়েছিল। আমাদের টিম দ্রুত উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর একপাশ দিয়ে যানচলাচল হয়েছে। উদ্ধার প্রক্রিয়া শেষে বর্তমানে একেবারে স্বাভাবিক রয়েছে।

এদিকে, শুক্রবার ছুটির দিনে হঠাৎ টানেল দিয়ে যানচলাচল বেড়ে যায়। এদিন লোকজন টানেল পরিদর্শন করতে বিভিন্ন গাড়ি নিয়ে যায়। এতে করে বিকেলের দিকে টানেলের ভেতরে-বাইরে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ কর্মকর্তাদের। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি করা হচ্ছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *