যশোরে ধর্ষণের দায়ে ইন্টার্নী চিকিৎসক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার,যশোর: যশোরে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সুদীপ্ত হাসান দ্বীপ নামে এক এমবিবিএস ইন্টার্নী চিকিৎসক আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ই মে ২০২৩) দুপুরে যশোর শহরের জেল রোড এলাকা থেকে যশোর কোতোয়ালী থানা পুলিশ তাকে আটক করেন।

সে  যশোর ঢাকা রোড পুরাতন কসবা এলাকার তৈবুর রহমানের ছেলে।

থানার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে সুদিপ্তের সাথে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সুদীপ্ত তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। যশোর শহরের পালবাড়ি, সিলেটসহ বিভিন্ন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে। কিন্তু পরবর্তিতে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে পাল্টা তার ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করে।

এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছে। ভিক্টিমকে মেডিকেল করানোর কথা বলা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *