যশোরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ফেনসিডিল গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট, দেড় কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ ৪মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার সকাল থেকে রাত দশটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এবিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাদের আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,

অভিযান-১
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক শেখ শাহিনুর রহমান, এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রইচ আহমেদ, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ, এএসআই (নিঃ)ইপি বালার সমন্বয়ে একটা চৌকস টিম শনিবার বিকাল ৪ টার দিকে জেলার শার্শা উপজেলার নাভারন কলেজ গেটের সামনে অভিযান চালিয়ে দশ বোতল ফেনসিডিলসহ রাহিলা খাতুন (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক মাদক ব্যবসায়ী রহিলা খাতুন বেনাপোল পুটখালী গ্রামের ছবদার আলী মোড়লের স্ত্রী।

অভিযান-২

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক শেখ শাহিনুর রহমান, এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রইচ আহমেদ, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ, এএসআই (নিঃ)ইপি বালার সমন্বয়ে একটা চৌকস টিম শনিবার সন্ধ্যা ৬ টার দিকে জেলার শার্শা বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে মনসুর আলী (৩৩) ও বাবু হোসেন (৩১)কে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। আটককৃত আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আটককৃত মুনসুর আলী শার্শা বাগআঁচড়া বাগুড়ী মাঠপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে ও আটককৃত বাবু বাগআঁচড়া রাড়ীপুকুর মাঠ পাড়া এলাকার মৃত রোস্তম আলীর ছেলে।

অভিযান-৩

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক শেখ শাহিনুর রহমান, এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রইচ আহমেদ, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ, এএসআই (নিঃ)ইপি বালার সমন্বয়ে একটা চৌকস টিম শনিবার রাত ৮ টার দিকে জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া রাড়ীপুকুর ময়নার বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে আমজেদ সরদার (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজাসহ আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী আমজাদ শার্শা রাড়ীপুকুর এলাকার পঞ্চাই সরদারের ছেলে।

 

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদক ব্যবসা করে যাচ্ছিল। শনিবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক ব্যবসায়ীরা নিজ নিজ এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে। এ সময় যশোর পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক সেখানে ফোর্স পাঠিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *