স্টাফ রিপোর্টার: যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দু’টি চোরাই মটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য আটক হয়েছে।
শনিবার রাত আটটার দিকে যশোর চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ এক জনকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এরপর চোরের স্বীকারোক্তি মুলক জবানবন্দির পর যশোর সদর উপজেলার বসুন্দিয়া ও অভয়নগর উপজেলার লক্ষ্মীপুর ধোপাদী গ্রামে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে আরেকটা চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।

আটককৃতরা হলেন,১। অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট লক্ষীপুর পশ্চিম পাড়া এলাকার এরশাদ সরদারের ছেলে আরিফুল ইসলাম (২২), ২। একই এলাকার কউছার শেখের ছেলে হেলাল শেখ (২২), ৩। অভয়নগর ধোপাদী গ্রামের হাসান গাজীর ছেলে শিমুল গাজী (২১), ৪। অভয়নগর শংকরপুর এলাকার হাকিম গাজীর ছেলে শিমুল গাজী (৩৪), ৫। অভয়নগর ৫ কবর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন মোল্লা (২৫), ৬। যশোর সদর উপজেলার বসুন্দিয়া জঙ্গলবাধাল এলাকার মৃত আবদুল ওয়াহাবের ছেলে হাসান আকন (২৩)।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ (ওসি) রুপণ কুমার সরকার বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন চোর চক্রের সদস্য চাঁচড়া চেকপোস্ট এলাকায় একটি চোরাই মোটরসাইকেল নিয়ে অবস্থান করছে। বিষয়টি যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার কে জানালে তিনি চোর চক্রের সদস্য আটকের নির্দেশ দেন। এ সময়ে যশোর গোয়েন্দা পুলিশের এসআই ইদ্রিসুর রহমান এর নেতৃত্বে একটি চৌকশ টিম চাচড়া চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে ১টি চোরাই মটরসাইকেলসহ ১জনকে হাতে নাতে আটক করেন। এরপর আটককৃতের দেওয়া তথ্যমতে বসুন্দিয়ার জঙ্গলবাধাল ও অভয়নগর উপজেলার লক্ষ্মীপুর ও ধোপাদী গ্রামে অভিযান চালিয়ে আরো ৫ চোরচক্রের সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাই ২টি টিভিএস আরটিআর ১৬০ সিসি মটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।