যশোরে জেলি পুশ করা চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমান

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি মাছ জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর চিংড়ি মাছে এসব অপ দ্রব্য জেলি পুশ করার অপরাধে হাইদুল মোড়ল (৩৮) নামে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাইদুল মোড়ল খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বেতা গ্রামের মৃত বদরুদ্দিন মোড়লের ছেলে।

বুধবার দিবাগত রাত দশটার দিকে যশোর র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত যশোর শহরতলীর রাজাহাট এলাকায় হাইওয়ে রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি ট্রাকটি আটক করেন। অপ দ্রব্য জেলি পুশ করা মাছের চালান টি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এর পর র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান ও স্কোয়াড কমান্ডার, এএসপি এইচ. এম শফিকুর রহমান এবং যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ ও যশোর সিনিঃ উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজার সমন্বয়ে র‌্যাবের একটি আভিযানিক দল মাছের ট্রাক টিতে তল্লাশি করে তাতে থাকা ৭টি ককশিট খুলে চিংড়ি মাছের ভিতরে জেলি পুশ করার বিষয়টি নিশ্চিত হন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করে। এবং  চিংড়ি মাছ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

 

যশোর র‌্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান  বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ঢাকা মেট্রো-ড-১৪-৭৩৪৪ নাম্বারের একটি ট্রাকে করে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্য জেলি পুশ করা চিংড়ি মাছ নেয়া হচ্ছে। সংবাদ পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর রাজারহাট এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ট্রাকটিকে আটক করা হয়। এরপর ট্রাকটিতে তল্লাশি করে সাতটি চিংড়ি মাছের ককশিট খুলে দেখা যায় ইনজেকশনের সিরিজের মাধ্যমে চিংড়ি মাছের ভিতরে জেলি পুশ করা হয়েছে। এ সময়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চিংড়ি মাছ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা এবং মাছগুলোকে পুড়িয়ে ধ্বংস করা হয়। জরিমানার টাকা চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *