বেনাপোলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৫ লক্ষ টাকার গাঁজাসহ ১ জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্ট: যশোরের বেনাপোলে ও শার্শায় পৃথক অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ লাখ টাকা মূল্যের ৩০.৬৫০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বেনাপোল দূর্গাপুর এলাকার শহিদুল ইসলামের চাষাবাদের জমিতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাজা উদ্ধার করা হয়।

 

অন্যদিকে, জেলার শার্শা উপজেলার কাশিপুর বাজারপাড়া এলাকায় বুধবার আজ নটার দিকে গোয়েন্দা ডিবি পুলিশের একটি চৌকির দল অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম গাঁজাসহ তৈমুর মোড়ল @ মামুন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।  আটক তৈমুর মোড়ল ওরফে মামুন কাশিপুর বাজারপাড়া এলাকার জুলফিকারের ছেলে।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/07/received_1199535544212936.jpeg

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুর রহমান মাদকদ্রব্য উদ্ধার বিষয়টি নিশ্চিত বলেন, ৬৫০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করতে সক্ষম হয়। কিন্তু বেনাপোলের দুর্গাপুরে অভিযান চালিয়ে কোন মাদক ব্যবসায়ী আটক করা যায়নি। গোয়েন্দা পুলিশের উপস্থিত বুঝতে পেরে মাদক ব্যবসায়ী ৩০ কেজি গাঁজা একটি পরিত্যক্ত জমিতে ফেলে পালিয়ে যায়। তবে অনুসন্ধান চলছে। এসব মাদকদ্রব্যের মালিক কে? মাদকের মালিক শনাক্ত হলে তাকে ধরতে অভিযান চালানো হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *