বেনাপোলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধ: যশোরের বেনাপোলে পুকুরের পানিতে ডুবে আদরান নাম দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে বেনাপোল নামাজ গ্রাম মধ্যপাড়ায় এঘটনা ঘটে। নিহত আদরান নামাজ গ্রাম মধ্যপাড়া গ্রামের আদমের ছেলে।

 

নিহত শিশুটির পিতা আদম জানান, বিকেলে বাড়ির উঠানে খেলা করছিলো। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যা পর্যন্ত বাড়ির চারদিকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া না যাওয়ায় পরে পুকুরের পানিতে খোঁজা শুরু হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুকুরের একপাশের পানিতে আদরানকে ভাসতে দেখে আমার মা। মায়ের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাকে পুকুরে পানি থেকে ওঠায়। এ সময়ে সাথে সাথে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *