স্টাফ রিপোর্টার: যশোরে শুদিপ্ত বিশ্বাস (২৬) নামে এমএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ছাত্রাবাসের জানালা ভেঙে মঙ্গলবার বেলা ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিকের পাশে একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুদিপ্ত বিশ্বাস মাগুরা জেলা সদরের কুচিমারা গ্রামের সুজন বিশ্বাসের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুইতলা ভবনের পুরোটাতেই ছাত্ররা থাকে। সকালে নিচের তলায় সুদিপ্ত নামের একটি ছেলে রুমে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । পরে তারা বাড়ির মালিক ও পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, ঘটনার পর পিবিআই, ডিবি পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা হত্যা না আত্মহত্যা তার রহস্য উৎঘাটনে কাজ করছে।
কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ রুমের ফ্লোর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে । মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। এরপরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।