যশোরে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,

সোমবার জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ-মাগুরা সড়কের রেজাউলের ধানের জমির পাশে অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস.আই সাদ্দাম হোসেন, এসআই আমিরুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম অভয়নগর উপজেলার বনোগ্রাম এলাকার বনগ্রাম- মাগুরা বাজার টু প্রেমবাগ গামী রেজাউলের ধানি জমির উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ হাতেনাতে ইমরান হোসেন (২৩)  কে আটক করেন। আটক ইমরান হোসেন অভয়নগর প্রেমবাগ বনোগ্রাম পশ্চিম পাড়া এলাকার আনিসুর বিশ্বাসের ছেলে।

অপরদিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) শনিবার রাত তিনটার দিকে (০৫ এপ্রিল ২০২২খ্রিঃ) পুলিশের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা উপজেলা পান্তাপাড়া শুকুর আলীর বাড়ির সামনে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ শুকুর আলী (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। শুকুর আলী ওই এলাকার মৃত্যুর গাজীর ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ৯০ হাজার টাকা।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানান , আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। সোমবার বিকেলে ও রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তারা উপরোক্ত এলাকায় মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে। এসময়ে বিষয়টি পুলিশ সুপারকে জানালে তিনি মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে আমি যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের দু’টি চৌকস টিম অভয়নগর উপজেলার বনোগ্রাম ও শার্শা পান্তাপাড়া এলাকায় পাঠায়। টিম দু’টি প্রেমবাগ এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ও যশোর শার্শা উপজেলার পান্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ আরো এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *