শার্শায় চেয়ারম্যানের ঘরে অভিযান চালিয়ে ৩টি বোমাসহ ২ জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলায় ৩টি বোমাসহ দুই জনকে আটক হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে জেলার শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কন্যাদাহ আয়নাল চেয়ারম্যানের মাছের ঘেরের পূর্ব-দক্ষিণের বিল্ডিং এর দ্বিতীয় তলার রুমের মধ্য থেকে এসব বোমাসহ তাদেরকে আটক করেন র‌্যাব-৬ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, কন্যাদহ গ্রামের মৃত ইকরাদ আলী মােল্লার ছেলে ওমেদ আলী মােল্লা (৪০),ও মহেশখোড়া গ্রামের আমের আলী মোড়লের ছেলে বিল্লাল মােড়ল (৩৮)।

যশোর র‌্যাব-৬  এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, মধ্য রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শার্শা এলাকায় নাশকতা সৃষ্টির লক্ষ্যে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের আয়নাল চেয়ারম্যানের বিল্ডিংয়ে বোমা রাখা রয়েছে। এ সময়ে সেখানে ফোর্স পাঠিয়ে অভিযান চালালে তিনটি তাজা ককটেল বোমা ও নগদ তিন হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শাশা থানা পুলিশের কাছে  হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *