ঝিকরগাছায় খুন হওয়া সুমাইয়া ও তার প্রেমিক বাপ্পি মাদকাসক্ত ছিল

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের চাঁপাতলার ঝিনুকদাহ মাঠে খুন হওয়া সুমাইয়া আক্তার (২৭) ও তার প্রেমিক আলামিন-বাপ্পি (৩২) দুজনই মাদকাসক্ত ছিল।

সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা সীমান্ত থেকে যশোর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘাতক আলামিন-বাপ্পিসহ ৩জনকে আটকের পর জিজ্ঞাসাবাদে এমনই চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে।

ঘাতক আলামিন-বাপ্পি ঝিকরগাছা কাউরিয়া চৌধুরী পাড়া এলাকায় আলাউদ্দিনের ছেলে। এছাড়া সুমাইয়া কে হত্যার কাজে সহযোগিতা করার দায়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা মনিরামপুর উপজেলার মুক্তারপুর এলাকার মৃত আবু বক্করের ছেলে জুয়েল (৩৬) ও ঝিকরগাছা কাউরিয়া চৌধুরী পাড়া এলাকার আলাউদ্দিনের স্ত্রী অর্থাৎ ঘাতক আলামিন বাপ্পির মা আঞ্জুয়ারা বেগম (৫৫) কে আটক করতে সক্ষম হয়েছেন। এ সময়ছ পুলিশের সদস্যরা ঘাতক আলামিন বাপ্পীর স্বীকারোক্তিতে ঝিকরগাছা এলাকায় অভিযান চালিয়ে হত্যা কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল চাকু, চাকুর বাক্স উদ্ধার করে।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘাতক আলামিন বাপ্পির সাথে ২০১২ সাল থেকে খুন হওয়া সুমাইয়ার সাথে নিবিড় প্রেমের সম্পর্ক ছিল। সুমাইয়ার সঙ্গে আলামিন বাপ্পির নিবিড় প্রেমের সম্পর্কের পর ২০১৫ সালে আলামিন বাপ্পি বিদেশে চলে যায়। এরই মাঝে সুমাইয়ার শার্শা উপজেলার বুরুজবাগান গ্রামের রেজাউলের ছেলে আইয়ুব আলীর সাথে বিয়ে হয়। সেখানে সুমাইয়ার কোল আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সুমাইয়া আর আইয়ুব আলীর সংসার চলছে ভালোই। কিন্তু ২০১৮ সালে আলামিন বাপ্পি বিদেশ থেকে ফিরে আসে। এরপর আলামিন বাপ্পি আবারও খুন হওয়া সুমাইয়ার মোবাইল ফোনের নাম্বার সংগ্রহ করে আবারো প্রেমের সম্পর্কে গড়ে তোলেন। এক পর্যায়ে সুমাইয়া স্বামী আইয়ুব আলী ও সন্তান সংসার ছেড়ে আলামিন বাপ্পির কাছে চলে আসে। এ ঘটনায় স্বামী আইয়ুব আলী ও সুমাইয়ার পারিবারিক মধ্যস্থতায় সুমাইয়া আবারো স্বামী আইয়ুব আলীর সংসারে ফিরে যান এবং সংসার করতে থাকেন। কিন্তু গোপনে গোপনে আলামিন বাপ্পি ও সুমাইয়ার মাঝে প্রেমের সম্পর্ক রয়ে যায়। সুমাইয়া আবারও আলামিন বাপ্পির প্ররোচনায় স্বামী সন্তান ছেড়ে আলামিন বাপ্পির সাথে ঘর বাধার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। দু’জনে যশোর শহরে ঘর ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন। ভাড়া বাসায় দু’জনাই পুরোপুরি মাদকে আসক্ত হয়ে পড়েন। মাদকে আসক্ত হয়ে পড়ায় মাদকের টাকা সংগ্রহের জন্য সুমাইয়া অন্যান্য পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এতে আলামিন বাপ্পি রাগে ক্ষোভে সুমাইয়াকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ২৫ শে মার্চ সকালে একটি মোটরসাইকেলে করে সুমাইয়া কে বেনাপোলের পুটখালী সীমান্ত নিয়ে যায়। সেখানে দু’জন মিলে ফেনসিডিল সেবন করেন। সারাদিন এদিকে-সেদিকে মোটরসাইকেলযোগে ঘোরাফেরা করেন।এই ঘোরাফেরা চলতে থাকে রাত দশটা অবধি পর্যন্ত। এরপর ওই রাতে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের চাপাতলা ঝিনুকদহ মাঠে পটল খেতে সুমাইয়া কে নিয়ে হাত-পয়ের রগ ও গলা কেটে হত্যা করে রেখে ফেলে যায়। সুমাইয়ার পরনের কাপড় চোপড় আলামিন বাপ্পি বাসায় নিয়ে যায়। এরপর আলামিন বাপ্পির মা আঞ্জুয়ারা বেগম সেই কাপড়-চোপড় আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। একপর্যায়ে মোটরসাইকেলটি চাচার বাড়ি লুকিয়ে রেখে সাতক্ষীরা সীমান্ত দিয়ে আলামিন বাপ্পি ভারতে পালিয়ে যায়। সোমবার একই সীমান্ত দিয়ে আবারও সে বাংলাদেশে প্রবেশ করে। প্রবেশের সাথে সাথে যশোর গোয়েন্দা পুলিশের চৌকস দল বিষয়টি জেনে যায়। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে সেখানে অভিযান চালিয়ে আলামিন বাপ্পীকে আটক করতে সক্ষম হয়। দুপুরে আটককৃতদের আদালতে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *