যশোরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর: যশোরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  তবে এখনো তার নাম-পরিচয় পাওয়া যায়নি।  মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে  কোতোয়ালি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।  তার পরানে লুঙ্গি গায়ে একটি চেক শার্ট ও গলায় চেক মামলা   রয়েছে।  পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে   বলেছে  নিহত ব্যক্তি একজন ভ্যান চালক।   নিহত ব্যক্তি যশোর অবস্থান করে  শহরের বিভিন্ন স্থানে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করতো।  যশোর জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তারেক জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে পুলিশ অজ্ঞাত ব্যক্তি কে   হাসপাতালে নিয়ে আসে।  পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় ঘন্টা খানেক আগেই তার মৃত্যু হয়েছে।  কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, এখনো পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায় না।  তবে বিভিন্ন স্থানে মেসেজ পাঠানো হয়েছে তার নাম পরিচয় জানার জন্য।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *