যশোরের শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামী রিপন র‌্যাবের হাতে গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামী পলাতক রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন চৌধুরী (৪৫) গ্রেপ্তার হয়েছে।

শনিবার (৬ই মে ২০২৩) ভোর চারটার দিকে ঢাকার লালবাগ এলাকায় যশোর র‌্যাব-৬ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

সে যশোর শহরের হাজী আব্দুল করিম রোড এলাকার শহিদুল ইসলাম চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি বোমা, বিস্ফোরণ, হত্যা চেষ্টা সহ ১৮ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে ঢাকাতে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে যশোর র‌্যাব-৬ এর কোম্পানী লে: কমান্ডার এম নাজিউর রহমান।

শনিবার সকালে এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, গত ২০১৪ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল বোমা ও পেট্রোল বোমা দ্বারা বিস্ফোরণ ঘটিয়ে মারাত্মক ক্ষতিসাধন সহ জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে। তার বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিলো। তার বিরুদ্ধে ১৩ টি বিস্ফোরক, ১টি সন্ত্রাস বিরোধী, ২ টি বিশেষ ক্ষমতা, ২ টি হত্যা চেষ্টাসহ মোট ১৮ টি মামলা ছিল। সে গ্রেপ্তার এড়াতে পাঁচ বছর যাবত ঢাকাতে আত্মগোপনে ছিলেন। আটকের পর তাকে যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *