যশোরের শার্শায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় ২ কেজি গাঁজাসহ আনিসুর রহমান (২২) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার টেংরাইল জামতলা মোড়ের তাসলিমা কিন্ডারগার্টেন স্কুলের সামনে অভিযান চালিয়ে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করেন। আটক মাদক ব্যবসায়ী আনিসুর টেংরাইল গ্রামের আব্দুল মজিদের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আবুল হাসনাত খান বলেন, আটক আনিসুর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। সোমবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আনিছুর জামতলা একটি বেসরকারি স্কুলের সামনে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে অবস্থান করছেন। এ সময়ে র‌্যাবের স্কোয়াড কমান্ডার, লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স), বিএন এর নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। সন্ধ্যায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *