চৌগাছায় যুবকের মুখে কসটেপ পেঁচিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় আনুমানিক ৩০ বছর বয়সের এক যুবকের মুখে কসটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পাট ক্ষেতে ফেলে রাখা হয়েছে।

এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উপজেলার লস্কারপর মাঠের শ্মশান ঘাটের পাশে অমেদ আলী পাট ক্ষেত। সোমবার বিকেলে স্থানের মাধ্যমে খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে এখনো পর্যন্ত ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে এক যুবক পুলিশকে ফোন দিয়ে বলে লস্কারপুর শ্মশান ঘাটের পাশে একটি পাট খেতে মুখে কসটেপ দিয়ে মোড়ানো একটি মৃতদেহ পড়ে রয়েছে। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে একটা কালো রঙের প্যান্ট রয়েছে। তবে গায়ে গেঞ্জি বা শার্ট কিছুই নেই।

 

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আমরা লাশটি উদ্ধার করেছি। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে লাশ সনাক্ত না হওয়ায় এখনো পর্যন্ত কে বা কারা কেন তাকে হত্যা করেছে। সে বিষয়ে কিছুই জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আশপাশের কোন গ্রাম থেকে এখানে নিয়ে এসে তার মুখে কসটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *