১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল, চলবে গণপরিবহন

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: করোনা মহামারির বিস্তার রোধে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনেষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হবে।

সোমবার (১২ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। লকডাউন শিথিল করার সাথে সাথে খুলে দেয়া হচ্ছে গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করা হবে বলে তিনি জানান।

আগামী ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *