মেহেরপুরে নির্বাচনি সহিংসতায় দুই ভাই নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে নির্বাচনী সহিংসতায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ঘটনায় আহত হয়েছেন নারীসহ অন্তত ২০ জন।

সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সাহারবাটি ইউনিয়নের ধলাগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন হলেন শাহারুল ইসলাম ও জাহারুল ইসলাম।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, সোমবার সকালে নির্বাচনি প্রচারে মেম্বার প্রার্থী মঈনুল হক টুটুল ও আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। আতিয়ার গ্রুপের লোকজন টুটুল গ্রুপের দু’জনকে কুপিয়ে হত্যা করে। এঘটনা আহত হন কমপক্ষে ২০ জন।

আহতদের শুরুতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকা শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল ইসলাম শাওন জানান, বেলা পৌনে ১১টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। সময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় দুজনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *