স্টাফ রিপোর্টার: যশোর র্যাব-৬ এর অভিযানে ২৫৫ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে যশোরে র্যাব-৬ এর সদস্যরা মাগুরার ভাইনার মোড়ের মেসার্স সমতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে ফেনসিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়ী আটক করেন। এসময়ে তাদের কাছ থেকে মাদক কেনাবেচার ২০ হাজার টাকাও জব্দ করেন র্যাব সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে কদম আলী (৩৫) ও যশোর ঝিকরগাছা উপজেলার শংকরপুর ১ নম্বর ওয়ার্ডের মৃত্যু মোবারক গাজীর ছেলে তুহিন গাজী (৩৫)।

যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মােঃ নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর পায় মাগুরা জেলার ভায়না মােড় এলাকার মেসার্স সমতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে বিপুল পরিমাণে ফেনসিডিল নিয়ে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। এ সময় ভোর সাড়ে পাঁচটার দিকে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২৫৫ বোতল ফেনসিডিলসহ তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের মধ্যে কদম আলির কাছ থেকে ২০০ বোতল ও তুহিন গাজীর কাছ থেকে ৫৫ বোতল ফেনসডিল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাগুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।