মেহেরপুরে ছিনতাইকারীর গুলিতে যুবকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ছিনতাইকারীর গুলিতে খাদেমুল ইসলাম ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক মেহেরপুর গাংনী এলাকার সিটি ব্যাংকের এজেন্ট। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার বেলা ১১ টর দিকে গাংনী থেকে মেহেরপুরে যাওয়ার সময় গাংনীর গাড়াডোব মাঠে ছিনতাইকারীরা টাকা  ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় ওই যুবক টাকার ব্যাগটি রক্ষা করতে ছিনতাইকারীদের সাথে ধ্বস্তাধ্বস্তি করেন। এ সময় ছিনতাইকারীরা গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন>>যশোরে ৯০০ পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিটি ব্যাংকের কোমরপুর শাখার এজেন্ট খাদেমুল ইসলাম ৪৬ লাখ টাকার একটি ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে গাংনী শাখায় জমা দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে আমঝুপি-গাড়াডোব সড়কে গাড়াডোব গ্রামের ফাঁকা মাঠে পৌঁছালে তাকে আক্রমণ করে ছিনতাইকারীরা। এসময় তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তা আকড়ে ধরেন খাদেমুল। পরে তার কোমরে গুলি করে ছিনতাইকারীরা। খামেদুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লেও ব্যাগ আকড়ে ধরেছিলেন।

এক পর্যায়ে পথচারীরা এগিয়ে আসলে একটি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পথচারীরা খাদেমুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান শাওন বলেন, কয়েকজন লোক বেলা ১২ টার দিকে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। সময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধা ঘণ্টা আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। কার্পেটে গুলির চিহ্ন রয়েছে।অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে গাংনী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেহেতু মাঠের মাঝখানে ঘটনা তাই ছিনতাইকারীদের শনাক্ত করা কঠিন। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এর পরেই তাদের ধরতে অভিযান চালানো হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *