সোহাগ হোসেন,বেনাপোল প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সরকারকে আরো দেওয়া আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসে পৌছেছে।
বৃহস্পতিবার (২৬আগস্ট) সকাল ৯টার দিকে দেওয়া প্রতিশ্রুত করোনা সংক্রামক প্রতিরোধে লাইফসাপোর্টের অ্যাম্বুলেন্সগুলো পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে আসে। প্রবেশের অপেক্ষায় বুধবার পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বৃহস্পতিবার সকালে বেনাপোল বন্দরে পৌঁছেছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণার অংশ হিসেবে আজ সকালে তৃতীয় বারের মতো ভারত থেকে আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌছায়।বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে দেশে আসার কথা রয়েছে।
চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর কালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৭ আগস্ট ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল দিয়ে বাংলাদেশে আসে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌছাবে।
এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ বেনাপোল আসে। উপহার হিসেবে পাওয়া এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে বলে জানা গেছে।