বেনাপোলে ৭০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ৭০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পাঁচভুলাট খলসীবাজার-গোগা রোডের নতুনহাট বটতলা (ধেরেখালী মোড়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, (১) হাসান মন্ডল (২৮), পিতা- আবুল বাশার, (২) আঃ জলিল মোড়ল (৩৫), পিতামৃত- হাসেম আলী মোড়ল, (৩) সাত্তার আলী বিশ্বাস (৩৭), পিতামৃত- গোলাম হোসেন, (৪) চিন্টু হোসেন (৩০), পিতা- জামাল উদ্দিন, সর্বসাং- পুটখালী, থানা- বেনাপোল, জেলা

 

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদ পায় আটককৃতরা মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন। এ সময় যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের (ডিবি) এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষদের সমন্বয়ে একটা চৌকস টিম সেখানে পাঠানো হয়। রাত সাড়ে আটটার দিকে তারা  পাঁচভুলাট খলসীবাজার-গোগা রোডের নতুনহাট বটতলা (ধেরেখালী মোড়ে নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান আটককৃতদের থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *