ভারত থেকে বৈধ পণ্যের ভিতরে আসলো অবৈধ ওষুধ

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধিঃ ভারত থেকে বৈধ পণ্যের ভিতরে আনা হলো অবৈধ ওষুধ। পণ্য চালানে থ্রি পিসের কাগজের থাকলেও ভারত থেকে আমদানিকৃত পণ্যের ভিতরে পাওয়া যায়  ভারত থেকে আনা অবৈধ ওষুধ। এ ঘটনায় কাভার্ডভ্যান (ঢাকা মেঃ ন-১৩-৬৪০৮) আটক করেছে কাস্টমসের আইআরএম টিমের সদস্যরা।

বুধবার (২৫ আগষ্ট) দুপুরের দিকে বেনাপোল বন্দরের ৯নং গেট থেকে এ ঔষধের চালানটি আটক করা হয়।
তবে,এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

আরো পড়ুন#ভারত থেকে বৈধ পণ্যের সাথে প্রতিনিয়ত আসছে মাদক দ্রব্য

কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এসএম শামীমুর রহমান জানান, একটি কাভার্ডভ্যান বিপুল পরিমাণ ঔষধ নিয়ে ৯নং গেট এলাকায় অবস্থান করছে। এমন গোপন খবরে সেখানে অভিযান চালিয়ে কাভার্ডভ্যান টি আটক করা হয়। পরে, কাভার্ডভ্যান থেকে ১০ প্যাকেজ কাগজপত্র বিহীন আনুমানিক ৩০ লক্ষ টাকার থ্রি-পিস, ক্রিম, তিনটি দেশী কোম্পানি SKF, ACI, beacon pharma ও ভারতের কোম্পানির কোভিড ১৯ এর ঔষধ পাওয়া যায়।কাভার্ডভ্যান ও উদ্ধারকৃত পণ্য কাস্টমস হেফাজতে রয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *