মানিকগঞ্জে জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

নিউজটি শেয়ার লাইক দিন

মানিকগঞ্জে প্রতিনিধি: মানিকগঞ্জে জাহানারা যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে মানিকগঞ্জের নারাঙ্গাই এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র মো. রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন সরকারী দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইন্তাজ উদ্দিন, যুবলীগ নেতা এড. আবু বকর সিদ্দিক খান তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা, কাউন্সিলর নুরুল ইসলাম, জাহানারা ফাউন্ডেশনের উপদেষ্টা নুর মো. জাহাঙ্গীর, প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির হোসেন সাইফুল।
আলোচনা সভাশেষে ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *