ভালোবাসা দিবসে ‘প্রেম বঞ্চিতসংঘে’র বিক্ষোভ রাবিয়ে

নিউজটি শেয়ার লাইক দিন

রাবি প্রতিনিধি’: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিতরা প্রেমের দাবিতে বিক্ষোভ করেছেন।

কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না, প্রেমের সুষম বণ্টন চাই’ এমন সব অদ্ভুত স্লোগান দিয়ে প্রেমের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছে ‘প্রেমবঞ্চিত সংঘ’।

সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে তাদের বিক্ষোভ শুরু হয়।

সেখান থেকে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তারা সেখানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

সেখানে প্রেমবঞ্চিত সংঘের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইহতাসানুল হক ইবনুর বলেন, ‘আমরা প্রেমের বিরোধী নই, আমরা প্রেমের সুষম বণ্টন চাই।

প্রেমের নামে যারা ভণ্ডামি করে, একসঙ্গে একাধিক প্রেম করে, আমরা এর বিরোধী। আমরা মনে করি, প্রতিটি মানুষের জীবনে প্রেম-ভালোবাসা দরকার। প্রেম ভালোবাসা না থাকায় অনেকেই হতাশায় ভুগছে। এই হতাশার কারণে অনেকেই আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এ ধরনের সমস্যার রুখে দিতে আমাদের আজ এই পদক্ষেপ। আমরা আশা করছি আমাদের এই বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবে। এরপর থেকে যারা বিকৃত মস্তিষ্কের নারী-পুরষ। তারা নিজেকে শুধরাবে। এখন থেকে আর একাধিক পুরুষের সাথে বা একাধিক নারীর সাথে প্রেম নিবেদন করবেন কেউ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *