বেনাপোলে আড়াই কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে আড়াই কোটি টাকা মুল্যের ২০পিছ স্বর্ণসহ  লিটন হোসেন ও হাফিজুর রহমান নামে দুই পাচারকারী আটক হয়েছে।

সোমবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে স্বর্ণসহ পাচারকারীদের আটক করেন খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

জব্দকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৮৯১ গ্রাম অর্থাৎ ৩৩৩.৫৯০ ভরি। স্বর্ণ পাচারের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল ও৩টি মোবাইল ফোন এবং নগদ ৬,৩৯০ টাকা ও জব্দ করা হয়।

আটকৃত লিটন বেনাপোল এলাকার আলী হোসেনের ছেলে ও হাফিজুর এক এলাকার আজিজুর রহমানের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক
মোহাম্মদ মনজুর-ই-এলাহী বলেন, আটককৃতরা বেনাপোল এলাকার চিহ্নিত স্বর্ণ পাচার কারি। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে ভারতে স্বর্ণ পাচার করে আসছিল। সোমবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি পাচারকারীরা স্বর্ণ নিয়ে পুটখালী সীমান্তে দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পুটখালী বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বালুন্ডা কেষ্টপুর গ্রামের পাকা রাস্তার উপরে তল্লাশি অভিযান পরিচালনা করে ওই দুইজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *