দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করলো জাকিারিয়া স্বপন স্মৃতি সংসদ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: গরীব ও দুঃস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ করল যশোরের অধ্যাপক এএসএম জাকিারিয়া স্বপন স্মৃতি সংসদ/ফাউন্ডেশন। 

সোমবার দুপুর ২টার দিকে যশোর শহরের মনিহার মোড় প্রাঙ্গণে জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে অধ্যাপক এএসএম জাকিারিয়া স্বপন স্মৃতি সংসদ/ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে খাদ্য বিতরণ করেন।

খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম ।

শুরুতেই তিনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এএসএম জাকিারিয়া স্বপন সম্পর্কে স্মৃতি চারণ করেন।তিনি বলেন, এএসএম জাকিারিয়া স্বপন ব্যক্তিগত জীবনে চিকিৎসক হলেও তিনি গরীব, দুঃস্থ ও মেহনতি মানুষের জন্য সব সময় কাজ করে গেছেন।তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি আজকের এই দিনে মরহুম এএসএম জাকিারিয়া স্বপন এর আত্মার মাগফেরাত কামনা করছি এবং একই সাথে তাকে যেন স্রষ্টা বেহেস্ত নসীব করেন সেই প্রার্থনা করছি।

পরবর্তীতে উপস্থিত প্রায় ২০০(দুইশত) স্থানীয় গরীব ও দুঃস্থদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য বিতরণ করেন সম্মানিত পুলিশ সুপার ।

এসময়ে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী-লীগের সভাপতি বীর মক্তিযোদ্ধা জনাব শহীদুল ইসলাম মিলন, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর, অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা(ডিবি), শাখা, যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *