ভারতে পাচার হওয়া চার তরুণীকে বেনাপোল দিয়ে ফেরত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: চার বছর আগে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণীকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পু্লিশ। ভালো কাজের প্রলোভনে পড়ে এসব তরুণীরা গত ৪ বছর আগে সীমান্তের  ঘাটগুলো দিয়ে পাচার হয়ছিল ভারতে। একপর্যায়ে সেখান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে সে দেশের জেলা অবস্থান করছিল। দু’দেশের সরকারি পর্যায়ে আলোচনার পরে এক পর্যায়ের রবিবার সকাল ১০ টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন ।ফেরত আসা তরুণীর হলেন,আসমা আক্তার (২২),সোনিয়া আক্তার (২০),লিজা শেখ (২৩) ও জেসমিন আক্তার (২৪)। এদের বাড়ি দেশের নড়াইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব, বলেন দুপুরে ৪ তরুণীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছেন। এসব তরুণীরা ভালো কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে ৪ বছর আগে সীমান্তের চোরাই ঘাট দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপরে সেখানে বিক্রি হয়ে যান। সেখানকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে তাদের অবস্থান হয় জেলখানায়। এক পর্যায়ে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার মাধ্যমে তাদেরকে আজ দুপুরে দেশে ফেরত পাঠানো বেনাপোল ইমিগ্রেশন দিয়ে। এরপর তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *