স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় ১৮ কেজি গাঁজাসহ হাজু কাজী(২৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
শনিবার রাত নয়টার দিকে উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে অভিযান চালিয়ে এ বিপুল পরিমানের মাদকদ্রব্য জব্দ করেন ঝিনাইদা র্যাব-৬, সদস্যরা। আটক আটক হাজু কাজী শার্শা রামচন্দ্রপুর এলাকার মৃত্যু মসজিদ কাজির ছেলে । সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্নন ধরনের মাদকদ্রব্যেের ব্যবসাা করে আসছিল বলে জানিয়েছে র্যাব-৬ সদস্যরা।
ঝিনাইদাহ সিপিসি-২, র্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক ব্যবসায়ী হাজু কাজী ভারত থেকে মাদক নিয়ে রামচন্দ্রপুর স্কুলের পাশে একটি জায়গায় অবস্থান করছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তবে তার সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। পরে আটককৃত হাজু কাজী নামে মাদক আইনে মামলা দিয়ে তাকে শাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।