যশোরের ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ১ কেজি গাঁজাসহ নাদিম মাহমুদ নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে যশোর কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৬ এর সদস্যরা এ বিপুল পরিমাণের মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে আটক করেন। আটক নাদিম মাহমুদ আবাদ কচুয়া এক নম্বর ওয়ার্ড খালপাড়া শাকির হোসেন শিকদারের ছেলে।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, নাদিম মাহমুদ এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। তার নামে যশোর কোতয়ালী থানায় মাদক আইনে মামলা রয়েছে। গতকাল বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর কাঠের পুল এলাকায় নাদিম মাহমুদ এর নির্মাণাধীন বিল্ডিংয়ে মাদক কেনাবেচা হচ্ছে। এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১ কেজি গাজাসহ তাকে আটক করা হয়। রাতে আটককৃত নামে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *