বেনাপোল বন্দরে বোমা বর্ষণের ঘটনায় পিস্তল-গুলি বোমাসহ তিনজন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:  দেশের প্রধান ও বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে দফায় দফায় শতাধিক বোমা বর্ষণের ঘটনায় বেনাপোল পোর্ট থানা পুলিশ একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও চারটি ককটেল বোমা সহ ৩ জনকে আটক করেছে।

সোমবার দুপুর থেকে রাত দশটা পর্যন্ত বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

অস্ত্র-গুলি বোমাসহ আটককৃতরা হলেন, বেনাপোল ছোট আঁচড়া গ্রামের পানাউল্লার ছেলে আফসার আলী, বেনাপোল খড়িডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে আবুল কালাম। অপার আটককৃতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

 

উল্লেখ্য, সোমবার বেলা ১১ টার দিকে বেনাপোলে পৌর কাউন্সিলর রাশেদের নেতৃত্বে একটি দল বন্দর দখল নেওয়ার জন্য বোমা বর্ষণের ঘটনা ঘটায়। পরে তাদেরকে রুখতে বন্দরের হ্যান্ডলিং শ্রমিক নেতা অহিদুজ্জামান অহিদের নেতৃত্বে শ্রমিকরা রাশেদ বাহিনীর লোকজন কে ধাওয়া করে। এ ঘটনায় সাথে সাথে পুরো বন্দর এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় এ পর্যন্ত ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া জানান, বেনাপোল বন্দর দখল নেয়ার জন্য একটি সন্ত্রাসী বাহিনী বেনাপোল বন্দর এলাকায় অস্থিশীলতার লক্ষ্যে দফায় দফায় বোমা বর্ষণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে অভিযান চালিয়ে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও চারটি ককটেল বোমাসহ তিন জনকে আটক করা হয়েছে। বোমা বর্ষণের ঘটনায় আরও কারা কারা জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে। আটককৃতদের আগামীকাল আদালতে হস্তান্তর করা হবে। বাকি অপরাধীদের শনাক্তের পর তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *