যশোরে স্বামীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করলো স্ত্রী

নিউজটি শেয়ার লাইক দিন

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় স্বামী লাল্টু মণ্ডলকে (২৫) ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী সুরাইয়া খাতুনের (১৯) বিরুদ্ধে।

রবিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাল্টু মণ্ডল বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের ফসিয়ার মণ্ডলের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্টে ব্যাটম্যান পদে কর্মরত ছিলেন।গ্রেফতার সুরাইয়া খাতুন যশোর সদরের কেফায়েতনগর গ্রামের ইউনুছ মোল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাত দুইটার দিকে সুরাইয়া খাতুন তার শাশুড়িকে ডেকে জানান লাল্টু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি জানার পর লাল্টুর বড় ভাই মনিরুজ্জামান মিন্টু ও তার মা ঘুমানোর ঘরে গিয়ে দেখেন লাল্টু মেঝেতে পড়ে রয়েছে। এরপর লাল্টুকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যু ঘোষণা করেন।

 

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী স্বামী লাল্টু কে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করেছে। অভিযোগের ভিত্তিতে স্ত্রীর সুরাইয়াকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে অধিকতর তদন্ত চালানো হচ্ছে। তাছাড়া ময়নাতদন্ত পরে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *