বেনাপোল প্রতিনিধ: যশোরের বেনাপোলে ৮৪৩ গ্রাম ওজনের সোনার গহনাসহ উম্মে সালমা নামে এক নারী পাসপোর্ট যাত্রী আটক হয়েছে।
বুধবার বেলা ১১ঃ৩০ টার দিকে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন ভেতর থেকে বেনাপোলের কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাকে আটক করেন।
আটক উম্মে সালমা ঢাকা সারুলিয়া এলাকার বাসিন্দা। এসব সোনার গহনার মধ্যে রয়েছে ১০টি চুড়ি ও একটি মোটা চেইন । জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৮৪৩ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী উপ-পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন নারী পাসপোর্ট যাত্রী সোনার গহনা তৈরি করে ভারতে পাচার করছে। সাথে সাথে শুল্ক গোয়েন্দারয় কর্মরত সদস্যদের নিয়ে ইমিগ্রেশনের ভিতর থেকে ওই নারীকে আটক করা হয়। এরপর তার কাছে তল্লাশি করে ১০টি সোনার চুড়ি ও একটি মোটা চেইন জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ৮৪৩ গ্রাম। এসব সোনার বাজার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। পরে আটককৃতের বিরুদ্ধে সোনা পাচারের মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।