স্টাফ রিপোর্টার: যশোরে আন্তজেলা ইজিবাইক চোর চক্রের দুই সদস্য দু’টি ইজিবাইক সহ আটক হয়েছে।
আটকৃত হলেন, যশোর চৌগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২১) ও যশোর শার্শা উপজেলার কাশিপুর গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে শামিম মন্ডল @ কালু (২২)।
মঙ্গলবার রাতে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার, পিপিএম এর নেতৃত্বে এসআই শামীম হোসেন ও এসআই মোঃ সাদ্দাম হোসেনসহ একটি চৌকস টিম কোতয়ালী মডেল থানা ও ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন।
পরে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার প্রেসক্লাবের স্টাফ আব্দুর রহমানের ইজিবাইকটি প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের নিকটে হস্তান্তর করেন।
এ সময়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের হেফাজত থেকে ৫টি ইজিবাইকের ব্যাটারী ও ইজিবাইকের বিভিন্ন খোলা পার্টসও উদ্ধার করেন।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গত ৭ই এপ্রিল ২০২২ তারিখ বিকাল সাড়ে তিনটার দিকে যশোর প্রেসক্লাবের সামনে থেকে প্রেসক্লাবের কর্মচারী আব্দুর রহমান (৪০) একটি হলুদ রঙের বোরাক ইজিবাইক কে বা কারা চুরি করে নিয়ে যায়। ওই ঘটনার পরের দিন আব্দুর রহমান বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটা মামলা দায়ের করেন। যশোরের পুলিশ সুপার প্রলয় কুমারের জোরদার মামলাটির তদন্ত ভার দেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর। এরপর আমি মামলাটির তদন্তভার দেয় যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশ এসআই শামীম হোসেন ও এসআই মোঃ সাদ্দাম হোসেনের নিকটে। এক পর্যায় তারা প্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের সদস্যদের শনাক্ত করেন। চৌকস টিমটি গতকাল রাতে কোতয়ালী মডেল থানা ও ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন। এ সময়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের হেফাজত থেকে ৫টি ইজিবাইকের ব্যাটারীও ইজিবাইকের বিভিন্ন খোলা পার্টস উদ্ধার করেন। সকালে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনকে ডেকে প্রেসক্লাব যশোরের স্টাফ আব্দুর রহমানের ইজিবাইকটি হস্তান্তর করা হয়।
বুধবার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।