একাধিক মামলার আসামি যশোরের সন্ত্রাসী গোল্ডেন সাব্বির দুই সহযোগী নিয়ে পিস্তল-মাদকসহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: একাধিক মামলার আসামি যশোরের শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বির দুই সহযোগীসহ একটি ওয়ান শুটারগান পিস্তল,২ রাউন্ড গুলি, ৪০ বোতল ফেনসিডিল ও পাঁচটি ককটেল বোমাসহ  আটক হয়েছে।

মঙ্গলবার রাত ৭টার দিকে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুরের ১নং গ্রাম থেকে তাকে আটক করে যশোর কোতোয়ালি থানার পুলিশ। এ সময়ে সাব্বিরের দুই সহযোগী যশোর সুজনপুর এক নম্বর আদর্শ গ্রাম এলাকার  মৃত্যু আতিয়ার রহমানের ছেলে সাকিব হাসান (২৩) ও পুলের হাট তপস্বীডাঙ্গা এলাকার মৃত বাচ্চু মিয়া, ২য় পিতা-মৃত সেলিম মিস্ত্রীর ছেলে ইব্রাহীম হোসেন @ ডলার @ ডুইং (২৭)সহ আরো দুই জন কে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আরবপুর ইউনিয়নের দায়িত্বে থাকা পুলিশের এসআই বিমান তরফদার ।

গোল্ডেন সাব্বির শহরের চাঁচড়া রায়পাড়ার খোকন ওরফে মেসিয়ার খোকনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে সন্ত্রাসী কার্যাবলী পরিচালনার জন্য ওই এলাকার একটি ঘরে গোল্ডেন সাব্বিরসহ ৬ থেকে ৭ জন অবস্থান করছিলেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোল্ডেন সাব্বির সহ ৬জনকে আটক করেন। সেখান থেকে একটি বোমাও উদ্ধার করেন পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের মুঠোফোনে সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে কিছুই বলতে পারবো না। বিষয়টি জানানোর জন্য কিছু সময় লাগবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *