বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-২

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ দুই আসামী গ্রেফতার হয়েছে।

শুক্রবার দিবাগত (১১ই আগস্ট) রাত এগারোটার দিকে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেন পোর্ট থানার পুলিশ।

সে বেনাপোল দুর্গাপুর এলাকার বাহার আলী মোল্লার ছেলে ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। পুলিশ অপর এক অভিযানে দুর্গাপুর এলাকার মোহাম্মদ আফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে বিশে মিস্ত্রী কে (৪২) আটক করেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল ভূইয়া বলেন, গ্রেপ্তার হওয়া আসামীদের মধ্যে একজন আসামী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বেনাপোল দুর্গাপুর এলাকার অভিযান চাইলে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *