থানার ওসিসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে চাঁদাবাজির মামলা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী জেলার গোলন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার ওএসআই মনিরুল ইসলামসহ চার জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও খুনের হুমকির অভিযোগে যশোর আদালতে মামলা করা হয়েছে। মামলার অপর দুই আসামী হলেন, সোর্স সোহেল ওরফে ভাঙ্গা সোহেল এবং ইয়াসিন শেখ।

সোমবার (৭ই আগস্ট) অভয়নগর উপজেলার গুয়াখোলার মেসার্স সায়াদ এন্টারপ্রাইজের মালিক ইমরান হুসাইন এ মামলা দায়ের করেন।

যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে আদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী জিএম কামরুজ্জামান ভুট্টো সংবাদমাধ্যমকে সংবাদ দুপুরে এ তথ্য জানিয়েছেন।

 

মামলা সূত্রে থেকে জানা গেছে, শিল্পনগরী নোয়াপাড়ার মেসার্স সায়াদ এন্টারপ্রাইজের মালিক ইমরান হুসাইন নদী পথে তার প্রতিষ্ঠানের মালামাল দেশের বিভিন্ন জেলায় পাঠান। ২০২২ সালে ব্যবসায়িক প্রয়োজনে মেসার্স সায়াদ এন্টারপ্রাইজের একটি শাখা অফিস নেন রাজবাড়ির গোয়ালন্দ-দৌলদিয়া ফেরিঘাট এলাকায়। কিছুদিন পর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ও এসআইয়ের পরিচয় দিয়ে আসামি সোহেল ও ইয়াসিন অফিসে গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না এবং বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন।

এ সময়ে ব্যবসায়ী ইমরান হোসেন তাদের ভয়ে ভীতু হয়ে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার জন্য ২০২২ সালের ১০ মার্চ নওয়াপাড়া বাজার থেকে ৩৯ হাজার টাকা দিয়ে দুইটি মোবাইল ফোন কিনে সাক্ষী শরিফুলের মাধ্যমে ওসি ও এসআইকে পৌঁছে দেন। ২৭ এপ্রিল ১৩ হাজার ৫০০ টাকা দিয়ে ১৫টি পাঞ্জাবি, ২৮ এপ্রিল নওয়াপাড়া বাজার থেকে ৩৮ হাজার টাকা দিয়ে চার কার্টুন খেজুর কিনে দেওয়া হয় আসামিদের। এতে সন্তুষ্ট না হয়ে ওসি ও এসআই অপর দুই আসামির মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে পাঠান। চাঁদার টাকা না দেওয়ায় ওসি ও এসআই ফোন দিয়ে হুমকি দেয়। ব্যবসা পরিচালনার স্বার্থে তিনি দুই দফায় ওসি ও এসআইকে ২ লাখ ৭০ হাজার টাকা চাঁদা দেন।

চাঁদার বাকি টাকার জন্য আসামিরা নানাভাবে হুমকি দিয়ে আসছে। আসামিদের অব্যাহত হুমকির মুখে ব্যবসায়ী ইমরান হুসাইন গোয়ালন্দ ঘাটের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে চাঁদার বাকি টাকা না দিলে মামলা দিয়ে হয়রানিসহ খুন-জখম করবে বলেও হুমকি দিচ্ছেন। নিরুপায় হয়ে ব্যবসায়ী ইমরান হুসাইন আদালতে মামলা করেছেন।

অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য গোলন্দাঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের মুঠোফোনের কয়েক দফায় সংযোগ দিলে তিনি তার ফোনটা রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *